হাওজা নিউজ এজেন্সি: মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) বলেছেন,
إِنَّ أَوْلَى النَّاسِ بِاللَّهِ وَبِرَسُولِهِ مَنْ بَدَأَ بِالسَّلَامِ.
নিশ্চয়ই মানুষের মধ্যে আল্লাহ ও তাঁর রাসুলের সর্বাধিক নিকটবর্তী সে ব্যক্তি, যে সালাম দিয়ে সাক্ষাতের সূচনা করে।
[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৬, পৃষ্ঠা ১২]
এই হাদিস থেকে বোঝা যায়, কারও সঙ্গে সাক্ষাৎ হলে অপর পক্ষের অপেক্ষা না করে নিজে আগে সালাম করা ইসলামী আদবের একটি মর্যাদাপূর্ণ আমল। সালামে অগ্রগামী হওয়া পারস্পরিক ভালোবাসা, বিনয়, সৌহার্দ্য ও ইসলামী ভ্রাতৃত্বের প্রকাশ।
আপনার কমেন্ট